× Banner
সর্বশেষ
বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ

স্টাফ রিপোর্টার বেনাপোল

বেনাপোলে বিদেশী সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশি নারী আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশি নারী আটক

যশোরের বেনাপোল সিমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, কম্বল ও কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশী নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বেনাপোল সিমান্তে  অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য মালমাল জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, বিজিবি’র আভিযান কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বেনাপোল বিওপি, শিকারপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।মোট ১৮,৯২,০০০ হাজার  টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কিটনাশক, কম্বল ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
অপর একটি অভিযানে শিকারপুর বিওপি টহলদল কর্তৃক পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ২জন বাংলাদেশি নারীকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবির দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়।
এ ছাড়া ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন। স্থানীয় জনগণ।


এ ক্যটাগরির আরো খবর..