মুশতারী শফীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

মুশতারী শফীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও সাহিত্যিক শহিদজায়া মুশতারী শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মুশতারী শফী মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে ছিলেন। তিনি ছিলেন একাধারে বীর মুক্তিযোদ্ধা, শব্দসৈনিক, সাহিত্যিক, নারী নেত্রী ও সাংস্কৃতিক সংগঠক। তাঁর মৃত্যুতে দেশ একজন ক্ষণজন্মা মহীয়সী নারীকে হারালো।

উল্লেখ্য, শহিদজায়া মুশতারী শফি (৮৩) গতকাল রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…………….রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি সাত ছেলেমেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।