মুজিবনগর দিবস পালনে মেহেরপুর কৃষকলীগের প্রস্তুতি সভা

মেহের আমজাদ,মেহেরপুরঃ  মেহেরপুর জেলা কৃষকলীগের উদ্যোগে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি সভা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা কৃষক লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি।

জেলা কৃষক লীগের সহসভাপতি হাশেম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক লীগের সভাপতি পৌর কাউন্সিলর জাফর ইকবাল, মুজিবনগর উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম নিকুল, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ,

সাংগাঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অর্থ সম্পাদক আব্দুল বারি, আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মাহাবুল হক, মোনাখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আসকার মিয়া, সাধারণ সম্পাদক আইয়ূব গাজী, মহাজনপুর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক শাহজামাল, যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান বাবু, বুড়িপোতা ইউনিয়নের ২ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি শরিফুদ্দিন, ৪ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, আমঝুপি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।