মেহের আমজাদ,মেহেরপুর (১৭-০৯-১৭): মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য প্রফেসর আব্দুল মান্নান মুজিবনগর উপজেলার মহাজনপুর,কোমরপুর,দারিয়াপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন।
রবিবার বিকালে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগ কালে মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজানুর রহমান নান্নু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বেল্টু, মহাজনপুর ইউপি সদস্য সানোয়ার হোসেন,জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক খালেদুজ্জামান খাঁন ডালিম, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, মেহেরপুর শহর শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ, সাইদুর সহ স্থানীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন ।
গনসংযোগকালে তিনি নেতা-কর্মীদের খোঁজ-খবর নেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতা-কর্মীদের শেখ হাসিনার নৌকার পক্ষে থাকার আহ্বান জানান।





