শ্রী অরবিন্দু রায়ঃ মহান মুক্তিযুদ্ধের ৪৮ বছর পেরিয়ে গেলেও আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি অতুল কৃষ্ণ।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের অতুল কৃষ্ণ মুক্তিযোদ্ধার স্বীকৃতির জন্য আপ্রাণ চেষ্টা চালালেও খাতায় নাম ওঠেনি তার । বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চেয়ারম্যান স্বাক্ষরিত পরিচয়পত্র, এ ছাড়াও ভারতীয় ২৯৫ নং তালিকায় থাকাসহ আরো বেশে কিছু কাগজ তার কাছে সংরক্ষিত আছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, এই ছোট্ট একটি কুঁড়িঘরে দুর্বিষহ ভাবেই বসবাস করছেন তিনি। বিভিন্ন রোগে আক্রান্ত। ঠিক মত চলাফেরা করতে পারেন না। কিন্তু মনোবল আর মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আজও ভূলে যায়নি।
অতুল কৃষ্ণ বলেন, “১৯৭১ সালে দেশ বাঁচাতে মুক্তিযুদ্ধে সাহসীকতার সাথে জীবন বাঁজি রেখে যুদ্ধ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার ৪৮ বছর পরও আমার নাম মুক্তিযোদ্ধার তালিকায় আসেনি। ভারতীয় ২৯৫ নং তালিকায় সংরক্ষিত আছে আমার নাম। কাঁকডাঙ্গা, বালিয়াডাঙ্গা, বাঁকড়া, ভোমরা সহ আরো অসংখ্য স্থানে যুদ্ধ পরিচালনা করেছিলাম। যুদ্ধ নিয়োজিত থাকা অবস্থায় বেশি ভাগ সময় আমার সাথে সহযোগী মুক্তিযোদ্ধা ইসলাম ভাই থাকত। আমি দেশ ও দেশের মানুষের জন্য যুদ্ধ করেছিলাম। এমনত অবস্থায় আমরা দীর্ঘ ৯মাস যুদ্ধ সংগ্রাম করে বিজয় অর্জন করেছিলাম।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর নিবেদন করে বলেন, আর দেরি না করে দ্রুতই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হোক। সঠিকভাবে যাচাই-বাছাই হলে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পাবো বলে বিশ্বাস করি। এ ব্যাপারে সবার সুদৃষ্টি কামনা করছি। জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেখে যেচে চাই। এই মহান বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দেশ দরদী জননেত্রী যথাযথ মূল্যায়ন করবেন বলে আশা রাখি।



