× Banner
সর্বশেষ
ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন – স্বাস্থ্যমন্ত্রী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন

পিআইডি

মির্জা ফখরুল প্রমাণ করেছেন বিএনপি পাকিস্তানের এজেন্ট -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

“মির্জা ফখরুল সাহেবের ঠাকুরগাঁওয়ে দেওয়া ‘পাকিস্তানই ভালো ছিল’ বক্তব্যেই প্রমাণ হয়েছে বিএনপি হচ্ছে পাকিস্তানের এজেন্ট।” ‘মির্জা ফখরুল সাহেবরা আসলে হৃদয়ে পাকিস্তানকেই ধারণ করে। তারা হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের এজেন্ট। দেশকে পাকিস্তানের এজেন্টদের হাত থেকে রক্ষা করতে হবে। এরা যদি আবার সুযোগ পায় তাহলে দেশটাকে আবার পাকিস্তান বানিয়ে ফেলার চেষ্টা করবে। সুতরাং এদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশে পাকিস্তানি এজেন্টদের কোনো জায়গা নেই।’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

আজ চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

‘বাস্তবতা হচ্ছে, পাকিস্তান আজকে আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আমাদের প্রশংসা করেছেন। আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের প্রশংসা করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাংসা করে তিনি বলছেন, বাংলাদেশ আমাদের পেছনে ফেলে বহুদূর এগিয়ে গেছে। পাকিস্তানের টেলিভিশনে আলোচনায় শেখ হাসিনার প্রশংসার ঝড় ওঠে। আর বিএনপিনেতারা বলেন উল্টো কথা।’

সম্প্রচার মন্ত্রী হাছান বলেন, আজকে কৃষকরা তাদের ন্যায্যমূল্য পাচ্ছে। বিশ্বব্যাংক- আইএমএফ সরকারকে কৃষিতে ভরতুকি প্রত্যাহার করার জন্য পরামর্শ দিয়েছে। কিন্তু শেখ হাসিনা কৃষকের কথা চিন্তা করে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভরতুকি দিচ্ছেন। কৃষকেরা ভালো আছে, দেশের মানুষ ভালো আছে, দেশ এগিয়ে যাচ্ছে। সমগ্র পৃথিবী এমনকি পাকিস্তানও এদেশের প্রশংসা করছে। কিন্তু এতে অনেকের মন খারাপ। আর সেই মন খারাপের দলের নেতা হচ্ছে বিএনপিনেতা মির্জা ফখরুল সাহেব।

রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব রানার সঞ্চালনায় রাঙ্গুনিয়ার এডভোকেট নুরুচ্ছফা তালুকদার  পৌর অডিটোরিয়ামে সম্মেলন উদ্বোধন করেন উত্তরজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বর্তমান সভাপতি আবদুল মান্নান তালুকদার ও সম্পাদক আয়ুব রানা পুনরায় তিন বছরের জন্য নির্বাচিত হন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি আকবর আলী চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, জাতীয় পরিষদ সদস্য মোতাহের হোসেন বাবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও স্থানীয় নেতৃবৃন্দ এসময় বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..