× Banner
সর্বশেষ
প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মিথ্যাচারের ডাইনোসরে পরিণত হয়েছেন আওয়ামীলীগ নেতা

admin
হালনাগাদ: শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আওয়ামী লীগ নেতারা মিথ্যাচারের ডাইনোসরে পরিণত হয়েছেন। তাই তারাই প্রাণিজগৎ থেকে শিগগিরই বিলুপ্ত হয়ে যাবেন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যারা ইতিহাসের সত্যকে অস্বীকার করে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের বীজ রোপন করেন।অতি ক্ষমতা, অতি দম্ভ, অতি দুর্নীতি, অতি নিপীড়ণ-নির্যাতন, অতি অস্ত্রের আস্ফালন এবং অতি মিথ্যাচারের কারণে আওয়ামী লীগের বিদায় এখন সময়ের দাবি।

তিনি বলেন, বিনা ভোটের এই সরকারের বিদায়ের দিন গণনা শুরু হয়ে গেছে। ২০১৮ সাল হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার বছর। কলঙ্ক মোচনের বছর।

রিজভী আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, আপনারা হাতে মৃত্যুর দন্ডাজ্ঞা নিয়ে জনগণকে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চান। কিন্তু বারবার সেই সুযোগ আপনাদের আসবে না। আপনারা চারিদিক থেকে যে চ্যালেঞ্জে পড়েছেন তা মোকাবিলা করার ক্ষমতা আপনাদের নেই। ২০১৮ সালে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের বিজয় পতাকা উড়বে। বল প্রয়োগ করে জনগণের অগ্রযাত্রায় আওয়ামী লীগ আর বাধা দিতে পারবে না।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শুক্রবার ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কোনো কোনো স্থানে বাধা দিয়ে কালো পতাকা মিছিল পণ্ড করে দেওয়ার অপচেষ্টা করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন শতাধিক বিএনপি নেতা কর্মী। পুলিশ গ্রেপ্তার করেছে অর্ধ শতাধিক নেতা কর্মীকে।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা বলা আপনাদের জন্য হবে অরণ্যে রোদন। গণতন্ত্র হত্যাকারীদের অধীনে নির্বাচন হলে সেখানে মানুষের ভোটাধিকার কবরস্থানে চলে যাবে। এটা দেশবাসী খুব ভালো জানে।


এ ক্যটাগরির আরো খবর..