মো: আবুল হোসেন ॥ মায়ানমার (বার্মা)র আরাকান রাজ্যে নির্বিচারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা নারী ও শিশু ধর্ষণ বন্ধের প্রতিবাদে পুরান ঢাকার গেণ্ডারিয়া থানার মুরগিটোলা জামে মসজিদ থেকে বাদ জুমা একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করার জন্য মুসল্লিরা জড়ো হলে গেণ্ডারিয়া থানার পুলিশ তাতে বাধা প্রদান করেন।
মুসল্লিরা পুলিশদের আশ্বস্ত করেন যে, আমরা শান্তিপূর্ণ মিছিল বের করবো। কোনো ধরনের ক্ষতিসাধন ছাড়াই আমরা মিছিল করে আবার মসজিদের কাছে এসে মিছিলটি শেষ করবো।
এই আশ্বাসের প্রেক্ষিতে পুলিশ মিছিল বের করতে দিতে রাজি হন। পুলিশী প্রহরায় মিছিলটি মুরগিটোলা মসজিদ থেকে বের হয়ে মুরগিটোলা মোড় হয়ে কাঠেরপুল ধূপখোলা মাঠের আশপাশ ঘুরে আবার মুরগিটোলা মসজিদের সামনে এসে মুসল্লিরা বক্তব্য রাখেন এবং জাতিসংঘের কাছে মুসলিম গণহত্যা ও নারী শিশু ধর্ষণ অবিলম্বে বন্ধের জন্য দাবি জানানো হয়।




