× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

মাহি আবারও সাংবাদিক চরিত্রে

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তৃতীয়বারের মতো সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘ঢাকা অ্যাটাক’ নামক একটি ছবিতে এ চরিত্রে অভিনয় করবেন তিনি।

এখানে তিনি একজন টিভি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করবেন দীপংকর দীপন। এর আগে সৈকত নাসির পরিচালিত ‘দেশা: দ্য লিডার’ ও সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’ ছবিতে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছিলেন মাহি।

সাংবাদিক চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে মাহি বলেন, ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে আমি একজন টিভি সাংবাদিকের চরিত্রে অভিনয় করব। তবে এখানে আমাকে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে। গল্পটা পড়ে বুঝে শুনে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এ ছবিতে আমার সাজগোজ, পোশাক ও সংলাপে ভিন্ন মাত্রা খুঁজে পাবেন দর্শক। আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে।

ছবিটিতে মাহির বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। এ মাসেই বেশ ধুমধাম করে ছবিটির শুটিং শুরু করা হবে বলে জানিয়েছেন পরিচালক দীপংকর দীপন। মাহি সম্প্রতি ‘কৃষ্ণপক্ষ’ ছবির কাজ শেষ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..