মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার এর পরিচয়পত্র পেশ

মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার এর পরিচয়পত্র পেশ

মালয়েশিয়া প্রতিনিধি:  নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারওয়ার আজ মঙ্গলবার মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ রিআ’য়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময়ে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে রাজার কাছে পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের অনুষ্ঠানটি কুয়ালালামপুরে অবস্থিত মালয়েশিয়ার জাতীয় রাজ দরবার ইস্তানা নেগারাতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের পরে সংক্ষিপ্ত মতবিনিময়ের সময় মালয়েশিয়ার রাজা হাইকমিশনারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করার জন্য অভিনন্দন জানান। উত্তরে হাইকমিশনার তাকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করার জন্য মালয়েশিয়ার রাজাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এছাড়া দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে হাইকমিশনার রাজার সঙ্গে মধ্যাহ্ন ভোজে যোগ দান করেন।

এই অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে রাজদরবারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রা চার প্রধান, মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডার সেক্রেটারি ও দূতাবাসের ডেপুটি হাইকমিশনার উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।