মাগুরা প্রতিনিধি: জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মালিতে মাইন বিস্ফোরণে নিহত সেনা সদস্য মাগুরার আকতার হোসেনের দাফন শুক্রবার তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টায় তার লাশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে মাগুরা ষ্টেডিয়ামে পৌছায়। এ সময় লেঃ তানভীর আহম্মেদ রানার নেতৃত্বে যশোর সেনানিবাসের ২৩ রেজিমেন্টের একটি সেনাদল লেন্স কর্পোরাল আকতার হোসেনের মৃতদেহ গ্রহণ করে গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার বরালিদাহ নিয়ে যায়।
সেখানে নিহত সেনা সদস্য আকতার হোসেনের লাশ দেখে পরিবারের সদস্যদের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা।
বাদ জুম্মা তার বাড়ির পাশে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে বরালিদাহ কবর স্থানে তাকে দাফন করা হয়।
পরিবারে নিহত আকতার হোসেনের মা-বাবা, স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে।





