মার্কিন মানবাধিকার সংস্থার প্রতিবেদন একপেশে এবং পক্ষপাতদুষ্ট -তথ্যমন্ত্রী

মার্কিন মানবাধিকার সংস্থার প্রতিবেদন একপেশে এবং পক্ষপাতদুষ্ট -তথ্যমন্ত্রী

মার্কিন মানবাধিকার সংস্থার প্রতিবেদন একপেশে এবং পক্ষপাতদুষ্ট সূত্র থেকে সংগ্রহ করা। সে কারণে প্রতিবেদনটি পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য অধিদপ্তরের একটি গ্রন্থনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। এ নিয়ে বিএনপি নেতারা বলছেন ক্ষমতায় যেতে তারা যদি কূটনৈতিকদের বাসায় ধরনা দেয়, তাহলে আওয়ামী লীগ নেতারা কেন গেল? আওয়ামী লীগের প্রতিনিধি দলকে মার্কিন রাষ্ট্রদূত মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে আমাদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রতিনিধি দল গেছে। আমরা বিএনপির মতো তো রাত-বিরাতে গিয়ে ধরনা দিই না। তাদের আমন্ত্রণে আমরা গেছি।

হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র। গত ৫১ বছরের ইতিহাসে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে তাদের অবদান আছে। নিরাপত্তা থেকে জঙ্গি দমনে তারা আমাদের সহযোগিতা করছে। বহুমাত্রিক সহযোগিতা তাদের সঙ্গে আছে। সেই দেশের রাষ্ট্রদূত যখন আমন্ত্রণ জানায়, সেখানে তো যেতেই হয়। সে জন্যই আমাদের প্রতিনিধি দল সেখানে গেছে। বিএনপির মতো পদলেহন করতে আমরা গিয়ে রাত-বিরেতে বসে থাকি না।

এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।