× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

মানুষ জাগাও, স্বদেশ জাগাও, বিশ্ব জাগাও

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করতে যাচ্ছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা-২০১৬।’ ‘মানুষ জাগাও, স্বদেশ জাগাও, বিশ্ব জাগাও সংগীতে’ স্লোগান নিয়ে আগামী শুক্রবার ১ এপ্রিল বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন যাত্রাশিল্পের বিবেক গানের বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ আদিত্য। উদ্বোধনীতে আরও থাকবেন পশ্চিমবঙ্গের গণসংগীত শিল্পী বিপুল চক্রবর্তী ও অনুশ্রী চক্রবর্তী।
আজ বুধবার দুপুরে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান, সাধারণ সম্পাদক প্রবীর সরদার ও সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

 

সংবাদ সম্মেলনে গণসংগীত উৎসব এবং প্রতিযোগিতার নানা বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর সরদার।তিনি বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষের মাঝে গণসংগীতকে ছড়িয়ে দেওয়া, গণসংগীতের প্রচার ও প্রসার এবং গণসংগীতকে সংগীতের একটি স্বতন্ত্র ধারা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে উদীচী’র প্রতিষ্ঠাতা সভাপতি সত্যেন সেনের জন্মদিবস উপলক্ষে প্রতি বছর এই উৎসব আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

এবার সপ্তমবারের মতো আয়োজিত হচ্ছে এ উৎসব ও প্রতিযোগিতা।তিনি জানান, ১ এপ্রিল সকাল ১০টায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ২ এপ্রিল বিকেলে একই স্থানে বিজয়ীদের মাঝে সনদপত্র ও সম্মাননা দেওয়া হবে। ৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় উৎসবের সমাপনী দিনে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগীত পরিবেশন করবেন গণসংগীত শিল্পী বিপুল চক্রবর্তী ও অনুশ্রী চক্রবর্তী। ’

 


এ ক্যটাগরির আরো খবর..