× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

মানুষের মস্তিস্ক কিভাবে কাজ করে

admin
হালনাগাদ: রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

স্নায়ুকোষ ও স্নায়ুতন্তুঃ জীবদেহে রয়েছে অসংখ্য স্নায়ুকোষ ও স্নায়ুতন্তু। মন এই স্নায়ুকোষ-স্নায়ুতন্তুর মাধ্যমে কাজ করে।এই স্নায়ুগুলির মূল নিয়ন্ত্রক মস্তিষ্ক।মস্তিষ্ক এগুলি নিয়ন্ত্রণ করে কতকগুলি স্নায়ুকেন্দ্রের মাধ্যমে। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মনিপুর চক্র, অনাহত চক্র ও বিশুদ্ধ চক্র এইগুলি এক একটা স্নায়ুকেন্দ্র।

অন্তঃক্ষরা গ্রন্থিও বৃত্তিঃ আমাদের শরীরে রয়েছে কতকগুলি অন্তঃক্ষরা গ্রন্থি। যেমন- পিনিয়াল, পিটুইটারী, থাইরয়েড, প্যারা-থাইরয়েড, থাইমাস, এড্রিনাল, গোনাড্‌স ইত্যাদি। এই গ্রন্থিগুলি থেকে এক ধরণের রস ক্ষরিত হয় তাকে বলে হর্মোন। এই হর্মোন ক্ষরণের ওপর মানুষের বিভিন্ন বৃত্তি তথা তার আচার ব্যবহার নির্ভর করে। কোন একটা গ্রন্থি যদি ত্রুটিপূর্ণ বা দুর্বল হয় তবে সেই গ্রন্থির সঙ্গে সম্পর্কিত বৃত্তিরও কম বা বেশি প্রাবল্য দেখা যায়। তাই আমরা দেখতে পাই কারো মধ্যে কাম বৃত্তি প্রবল, কারো মধ্যে লোভ বা ক্রোধ বৃত্তি প্রবল। আবার বৃত্তির প্রভাবে দুর্বল স্নায়ুকোষ, স্নায়ুতন্তু দারুন ভাবে স্পন্দিত হয়, কম্পিত হয়। ফলে সারা শরীর থর থর করে কাঁপতে থাকে। শরীরের বিশেষ বিশেষ অংশে রক্ত সঞ্চালন বেড়ে যায়, হৃদপিণ্ডের ক্রিয়া ক্ষতিগ্রস্থ হয়, চিন্তাশক্তি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। তখন মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বৃত্তির দাসে পরিণত হয়।

মনের এই বৃত্তিগুলির অভিপ্রকাশ ঘটে ইন্দ্রিয়ের মাধ্যমে। আবার ইন্দ্রিয় আমাদের ঘুমন্ত বা সুপ্ত বৃত্তিকে জাগ্রত করে দেয়। যেমন কেউ যখন লোভনীয় মিষ্টি দেখে(চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা) তখন তার মনে মিষ্টি খাবার লোভ জাগে। লোভ একটা বৃত্তি যা মিষ্টি দেখার পূর্বে সুপ্ত ছিল কিন্তু মিষ্টি দেখার সাথে সাথে জেগে উঠলো। তাই বৃত্তিকে জাগ্রত করার ব্যাপারে ইন্দ্রিয় উত্তেজক হিসেবে কাজ করে। সব কর্মই কোন না কোন বৃত্তির দ্বারা পরিচালিত হয়। জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে যখন কোন অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছায় তখন মন সেই অনুভূতি গ্রহণ করে আর সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সেই অনুভূতির দ্বারা সমস্ত স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে দেয়।

আমাদের শরীরের সর্বত্র জালের মত ছড়িয়ে রয়েছে অসংখ্য স্নায়ুতন্তু। এই স্নায়ুতন্তুর মধ্যে যেগুলি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে অনুভূতি বহন করে মস্তিষ্কে নিয়ে আসে তাদের বলে সংজ্ঞা নাড়ী(Sensory nerves) আর যে স্নায়ুতন্তুগুলি মনের ইচ্ছাকে কাজে রূপ দেবার জন্যে বিভিন্ন ইন্দ্রিয়ে পৌঁছে দেয় তাদের বলে আজ্ঞা নাড়ী(motors nerves)। এই স্নায়ুগুলির মূল নিয়ন্ত্রক মস্তিষ্ক। মস্তিষ্ক এগুলি নিয়ন্ত্রণ করে কতকগুলি প্রধান স্নায়ুকেন্দ্রের মাধ্যমে। মুলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মনিপুর চক্র, অনাহত চক্র ও বিশুদ্ধ চক্র এই গুলি এক একটা স্নায়ুকেন্দ্র।

এখন মস্তিষ্ক থেকে কোন অনুভূতি এই স্নায়ুকেন্দ্রে এলে সঙ্গে সঙ্গে তা’ চক্রস্থিত তৎসম্পর্কিত বৃত্তিকে জাগিয়ে দেয়। আর উত্তেজিত স্নায়বিক স্পন্দন নালীবিহীন গ্রন্থিকেও(Endocrine gland)সক্রিয় করে তোলে। ফলে নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হর্মোন রক্তে মিশে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ তথা ইচ্ছাশক্তিবা আবেগকে প্রভাবিত করে। মন তখন জাগ্রত বৃত্তির দ্বারা আবেগ তাড়িত হয়ে ছুটে চলে আকাঙ্ক্ষিত বস্তুর দিকে। এখন এই গ্রন্থিরস ক্ষরণ যদি সন্তুলিত মাত্রায় হয় তা’হলে বৃত্তির প্রভাব মনের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু গ্রন্থিরস ক্ষরণ যদি সন্তুলিত মাত্রায় না হয় তা’ হলে মন বৃত্তির ওপর তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তখনই মানুষ হিতাহিত জ্ঞান শূণ্য হয়ে ছুটে চলে বৃত্তির তাড়নায়। যদিও সে জানে যে এ কাজের পরিণাম ভাল নয় তবুও তা সে করে। ভাল হতে চাইলেও সে ভাল হতে পারে না। সৎ পথে চলতে চাইলেও সে চলতে পারে না।


এ ক্যটাগরির আরো খবর..