ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: আওয়ামীলীগ সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরি ১৬ কোটি মানুষের অভিভাবক দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যে ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা ২০৪১ সালের পূর্বেই উন্নত দেশের সুবিধা সাধারণ জনগনকে দিতে পারবো। ’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ ৮ মার্চ রবিবার বিকেল ৪ টায় নওগাঁর ধামইরহাট সরকারি এম.এম.কলেজে মাঠেউপজেলা আওয়ামীলীগের ডাকে মাদক-সন্ত্রাস ও জঙ্গীবিরোধী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি বলেন, ‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, দেশের মানুষ এখন আর অভুক্ত থাকে না।’
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ আসনের সাংসদ নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।
সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, পতœীতলা উপজেলা চেয়ারম্যান আ. গাফফার, উপজেলাা আ’লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু, সম্পাদক বিমার কুমার দাস, জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির আহমেদ রেজভী, সম্পাদক আমানুজ্জামান শিউল, ধামইরহাট উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃত, সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক পান্নু প্রমুখ।




