× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

আঞ্চলিক প্রতিনিধি

মানুষের অধিকার কেড়ে নিয়েছিলো আওয়ামী লীগ সরকার -ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
মানুষের অধিকার

মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিলো বিগত আওয়ামী লীগ সরকার। বিএনপি সরকার গঠন করলে জাতীয় সরকার গঠন করবে। সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

আজ সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেছেন।

ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আরও বলেছেন, সবাই সংস্কার চায়, আমরাও চাই। কারণ, শত শত মানুষ প্রাণ দিয়েছে বৈষম্যহীন বাংলাদেশের জন্যই। বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনায় ৩১ দফার বিকল্প নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা সাধারণ জনতার মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় এসে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এর বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলার পাশাপাশি উন্নত এক বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে। এ সময় আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা এবং পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..