মানব সভ্যতা ধ্বংসের মুখে পড়তে চলেছে -মার্কিন বিজ্ঞানী

“সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক ষষ্ঠ ধাপে প্রবেশ করতে চলেছি আমরা। এটা হতেই পারে মানব সভ্যতা ধ্বংসের শুরু। বলেছেন পপুলার স্টাডিজ ইন বায়োলজি বিভাগের প্রফেসর মার্কিন বিজ্ঞানী পল এরলিক।

পল এরলিক শুক্রবার বলেন,  এমন এক সময়ের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি, যে সময় গোটা মানব সভ্যতাই ধ্বংসের মুখে পড়তে চলেছে। সতর্ক করলেন মার্কিন বৈজ্ঞানিকেরা।

জার্নাল সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত এক প্রতিবেদনে নিজের ব্যাখ্যা স্পষ্ট করেছেন এরলিক। তিনি দেখিয়েছেন, যেভাবে ‘স্পিসিস’ বা বিভিন্ন প্রাণী নিরন্তর বিলুপ্ত হয়ে চলেছে পৃথিবী থেকে, তার গতিবেগ এ পর্যন্ত ইতিহাসে দ্রুততম। অন্তত ১০০ গুণ দ্রুতবেগে পৃথিবীপৃষ্ঠ থেকে মুছে যাচ্ছে একের পর এক প্রাণী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।