মানবতাবিরোধী অপরাধে ওয়াহিদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ

বিশেষ প্রতিবেদকঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরোয়ানা জারির পর আজ মঙ্গলবার গুলশানের বারিধারার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীকাল বুধবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, ওয়াহিদুল হকের বিরুদ্ধে ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্টে ৫-৬ জনকে হত্যার অভিযোগ রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। কিন্তু আসামির প্রভাবের কারণে তদন্ত কাজ এগুনো যাচ্ছিল না। তাই তাকে আটকের নির্দেশ চেয়ে আবেদন করা হয়। আমার আবেদনের পরিপ্রেক্ষিতেই মো. ওয়াহিদুল হককে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ওয়াহিদুল হক মুক্তিযুদ্ধের সময় ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য। ১৯৭৪ সালের ডিসেম্বরে দেশে ফিরে দুই বছর পর তিনি পুলিশে যোগ দেন।ওয়াহিদুল হককে পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় দায়িত্ব দেয়া হয়। ১৯৯৬ সাল পর্যন্ত এনএসআইর পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর তাকে ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়।

এরপর ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই দায়িত্ব শেষে ২০০৫ সাল পর্যন্ত পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াহিদুল হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।