× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পিআইডি

মানবতাবিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার -আইন উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব 

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিগত সরকারের হত্যা, গুম, নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিচারে সরকার  প্রতিশ্রুতিবদ্ধ।

আজ ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন ও সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় ড. আসিফ নজরুল  বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বিচারকসহ প্রসিকিউশন ও তদন্ত টিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন সংলগ্ন টিনশেড  খালি হয়ে গেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা যেতে পারে। এটি করা গেলে গুমসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচার কাজ দ্রুত করা যাবে। বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী  অপরাধের বিচার কাজ চলছে।

আইন উপদেষ্টা আরো বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত করার স্বার্থে জুলাই গণ-অভ্যুত্থানে এক হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা এবং হাজারও মানুষকে পঙ্গু করার ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের বিচার করা অপরিহার্য। সেই বিচারকার্যের প্রথম থেকেই সরকার অবিচল আছে। বিচারের যে গতি আছে সেটা নিয়েও আমরা সন্তুষ্ট আছি।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন  পরিদর্শন করেন। এসময় তাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..