× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

এস এম সাইফুল ইসলাম কবির

মাদার তেরেসা শান্তি পুরস্কার পেলেন সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি

Dutta
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
bagerhat

বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশন এর বর্ষপুর্তি উপলক্ষে মাদার তেরেসা শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ঢাকানিউজ টুয়েন্টিফোর ডটকম পত্রিকার প্রকাশক ও সম্পাদক দুঃস্থ অসহায় নারী ও শিশু কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী  সোনিয়া দেওয়ান প্রীতি।

বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশনের প্রথম বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি অডিটোরিয়াম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সাংবাদিক এম শিমুল খানের সঞ্চালনায় ও বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নুর আফরোজ আলী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট ফোরামের মহাসচিব মোঃ রেজাউল ইসলাম রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ আব্দুস সালাম খান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, দুঃস্থ অসহায় নারী ও শিশু কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া দেওয়ান প্রীতি।

এ অনুষ্ঠানে দেশের ১৬ জন গুনী মানুষকে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা শান্তি পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য বাংলাদেশ ব্লাড ফেয়ার ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উক্ত সংগঠনের মাধ্যমে দেশের অসহায় মানুষকে রক্তদান করা হয়ে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..