মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: জেলার সদর উপজেলার রঘুরামপুর ইউনিয়নের কালিতলা মোড় বাজারে স্বর্ণের দোকানসহ ২টি মুদিখানা ও ১টি বস্ত্র-বিতাণে শুক্রবার গভির রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ লখ টাকার মালামালসহ নগদ অর্থ ডাকাতরা নিয়ে গেছে।
বাজারের ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, তপন জুয়েলার্স যার ক্ষতি ধরা হয়েছে ২লখ টাকা, লামিয়া বস্ত বিতাণে ১লখ ৫০ হাজার টাকা, আলামিন স্টোরে ২লখ টাকা, মারুফ স্টোরে ৫০ হাজার টাকা।
এ ঘটনায় নাম প্রকাশ না করতে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, আমাদের গ্রামে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন নিয়ে এলাকায় নানা রকম সমস্যা লেগেই রয়েছে। তাই আমরা কেউ রাত ৮টা বাজলেই বাজারে দোকান খোলা রাখতে পারিনা। বাজারে থাকলে স্থানীয় প্রশাসন আমাদের তাড়িয়ে দেয়। এছাড়াও নিরাপত্তায় দোকান করতে পারছি না। ফলে ডাকাত দল এই সুযোগ ব্যবহার করে আমাদের এই ক্ষতি করেছে।
রঘুরামপুর ইউনিয়নের আঙ্গুলকাটা পুলিশ ফাড়ির এসআই পান্নু শেখ ডাকাতির কথা অস্বীকার করে জানান, কালিতলা মোড় বাজারে সামান্য চুরি হয়েছে। এতে অল্প কিছু টাকার ক্ষতি হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।



