শ্রমিক মালিক ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদারীপুর পালিত হয়েছে মহান মে দিবস। মহান মে দিবস উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে প্রায় ২ কিলোমিটার বিভিন্ন সড়ক
ঘুরে মাদারীপুর শকুনি লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে এসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ব্যতিক্রমভাবে হাতি নিয়ে র্যালীতে অংশ গ্রহণ করেন মাদারীপুর পৌরমেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। এছাড়াও মাদারীপুরের বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পেশার শ্রমিকরা,জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।



