মাদারীপুরের ডাসারে মানবপাচার মামলার ৩ আসামি গ্রেফতার  

মাদারীপুরের ডাসারে মানবপাচার মামলার ৩ আসামি গ্রেফতার  
মাদারীপুরের ডাসারে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় মাফিয়া  চক্রের ৩ জন এজাহার নমীয় আসামিকে গ্রেফতার করছে পুলিশ।
গত মঙ্গলবার  রাতে মাদারীপুর জেলার বিভিন্ন স্থান  থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,মাদারীপুর সদর উপজেলার গাজিরচর গ্রামের রেজ্জেক হাওলাদারের ছেলে  মুকুল(৪২) হাওলাদার একই গ্রামের  আবদুল হক হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার (৩০) ও রাজৈর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের বারেক মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর(৩২)।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
ভুক্তভোগীর মা মুন্নি বেগম কান্না জড়িত কন্ঠে বলেন,আমার ছেলে মেহেদী হাসান মুন্নাকে(২৫) দেড় বছর আগে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে মুকুল হাওলাদার ও তার সহযোগীরা লিবিয়ায় পাঠায়।লিবিয়ায় নিয়ে মাফিয়ারা আটক করে নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে দফায় দফায় মোট ৪১ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র।আমার সন্তানের কোন খোঁজ পাচ্ছি না।আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।আমি দালালদের বিচার চাই।
এঘটনায় ভুক্তভোগী ওই যুবকের মা মুন্নি বেগম বাদী হয়ে মুকুল হাওলাদারসহ ১০ জনকে আসামি করে গত জুলাই মাসে  আদালতে  মানব পাচার ও দমন আইনে  একটি  মামলা  করেন।সেই মামলার এজাহার নমীয় তিনজন আসামিকে  গ্রেফতার করে পুলিশ।বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ।

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান,মানবপাচার ও

দমন আইনের মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদেরকে আজ বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এনিয়ে তিনজন আসামিকে গ্রেফতার হয়েছে।বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।