৪৭ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নয়ন, দিনাজপুর জেলাঃ ৪৭ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র‌্যাব ১৩ দিনাজপুর ব্যাটেলিয়ন।

  র‌্যাব ১৩ দিনাজপুর ব্যাটেলিয়ন দল গতকাল রাতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা হতে বিরামপুর রোডের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭  বোতল ফেন্সিডিলসহ একজন কে আটক করে । আটক কৃত আসামী মোঃ আরিফ (১৯), পিতা- মোঃ মতিন, সাং-পলিগঙ্গাপুর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর ।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি সিদ্দিক আহমদ জানান , র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী স্বীকার করে যে সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর-গাইবান্ধা এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।