বগুড়ায় মহিলাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ 

বগুড়ায় মহিলাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ 
সুব্রত ঘোষ,  বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ  বগুড়ায় পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসায়ী মহিলাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ৬০০ পিচ ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিলিসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ডিবি পুলিশ দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মো. খাজা নূর (৩২) ও মো. মনিরুজ্জামান ওরফে মনি (৩০)। এর মধ্যে খাজার বাড়ি শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায়। আর মনির বাড়ি শেরপুর উপজেলার খন্দকার টোলা পাড়ায়।
পৃথক আরেকটি অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে গ্রেফতার করে ডিবি। তারা হলেন নওগাঁ সদরের চক রামপুর তুলশিগংগা গ্রামের মোছাঃ দেলোয়ারা বেগম (৫৩)। অপর দুইজন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেব গ্রামের মোছা. আরজিনা বেগম (৫৩) ও মোছা. শ্যামলী খাতুন (৩৮)।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী দি নিউজকে জানান, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ডিবির টিম পৃথক মাদক বিরোধী অভিযানে ৬০০ পিছ ইয়াবা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।