ঘন কুয়াশায় মাঝ পদ্মায় ৭ ফেরি বন্ধ

দি নিউজ ডেস্কঃ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে মাঝ পদ্মায় আটকা পড়েছে সাতটি ফেরি।

রোববার রাত সাড়ে ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করেন কর্তৃপক্ষ।

কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম জানান, কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূআলক বাতি ঝাপসা হয়ে আসে। এতে রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তবে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া সাতটি ফেরি পদ্মায় দিক নির্ণয় করতে ব্যর্থ হওয়ায় নৌপথের বিভিন্ন স্থানে নোঙর করে থাকে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কেটে গেলে নৌযান চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান ওই ঘাট কর্তৃপক্ষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।