আজ রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের পক্ষে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো: আসাদুল হক এবং ঠিকাদারী প্রতিষ্ঠান ঈজঊঈ-ঈঈঈখ ঔঠএর পক্ষে খরঁ ঢঁব ইরহম এবং প্যাকেজ ডব্লিউডি-২: (সেতু নির্মাণ) এর বিপরীতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও ঈজঈঈ-গঅঐখ ঔঠ এর পক্ষে ঞধহম ঢরধড়লরহ.
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, একটি দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া সুষম উন্নয়ন সম্ভব নয়। রেলওয়ে এক সময় অবহেলিত ছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রেলকে গুরুত্ব দিয়ে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। রেলকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
মন্ত্রী আরো বলেন, রেলওয়েতে চলমান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, যমুনা নদীর উপর আলাদা বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ যেটি ২০২২ সালে চালু হবে, মোংলা পোর্টে রেল সংযোগসহ রেলওয়েতে এখন অনেক প্রকল্প চলমান আছে। আম পরিবহণের জন্য গত বছরের ন্যায় এবারও ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হবে, কৃষি পণ্য পরিবহণের জন্য লকডাউনের মধ্যেও চার জোড়া পাশের্^ল ট্রেন চলাচল করছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
প্রকল্পের মোট ব্যয় ১২০২ কোটি ৪৯ লক্ষ টাকা।
ফরিদপুর ও মাগুরা জেলার মধ্যে প্রকল্পের অবস্থান। প্রকল্পটি মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ১৯.৯০ কিঃ মিঃ মেইন লাইন নির্মাণ। কামারখালী ও মাগুরা স্টেশন ইয়ার্ডে ৪.৯ কিঃ মিঃ লুপ লাইন নির্মাণ। ২টি নতুন স্টেশন নির্মাণ (কামারখালী ও মাগুরা)। এতে ২৮টি মাইনর ব্রিজ ও কালভার্ট নির্মাণ করতে হবে। এই প্রকল্পটি মাগুরা জেলাকে বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত করবে।
রেলপথের মাধ্যমে উপ-আঞ্চলিক যোগযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে বাস্তবায়নাধীন পদ্মাসেতুর মাধ্যমে রাজধানীর সাথে রেল সংযোগ স্থাপন হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো: সাইফুজ্জামান শিখর, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো: সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।




