মাগুরায় সীমাখালী চিত্রা নদীর উপর ব্রীজ ভেঙ্গে পড়েছে, আহত ৩

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের সীমাখালি বাজারের ব্রীজটি ভেঙ্গে পড়েছে। গতকাল সকাল ১১টার দিকে দুটি পাথর বোঝাই ট্রাক ও একটি কাভার্ড ভ্যান নিয়ে প্রায় ২৫ফিট নিচে নদীতে ভেঙ্গে পড়ে ৫০ মিটার লম্বা এ ব্রীজটি।

প্রত্যক্ষদর্শীরা জানান- পাথর বোঝাই দুটি ট্রাক ব্রিজের মাঝামাঝি পৌছলে হঠাৎ বিকট শব্দে ভেঙ্গে পড়ে। এ সময় ট্রাকের ২জন ড্রাইভার ও এক সাইকেল আরোহী আহত হন। এ সময় দ্রুত তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে অতিরিক্ত পাথর বোঝাই দুটি ট্রাক ব্রীজের মাঝামাঝি আসলে ধারণ ক্ষমতার অতিরিক্ত চাপ পড়ায় ব্রীজটি ধ্বসে পড়ে।

সে সময় গাড়ির মধ্যে থাকা দুইজন ও একজন সাইকেল আরোহী আহত হয়। তাদেরকে তাৎক্ষনিক যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মাগুরা যশোর মহাসড়ক বন্ধ রয়েছে। এ রুটের যানবহন ঝিনাইদহ হয়ে যশোর, খুলনার দিকে যাতায়াত করছে। ট্রাক তিনটি উদ্ধারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।