মাগুরায় মহিলা পরিষদের নারী নির্যাতনের বিরুদ্ধে অনুষ্ঠানের আয়োজন

আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধি : ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ ”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ শনিবার বিকাল ৪ টার সময় মাগুরায় মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার নিজ কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, মাগুরা শাখার সভাপতি উপন্যাসিক মমতাজ বেগম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী সুদিপ্তা জামান, অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ এর কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত,আব্দুর রউফ মাখন, এডভোকেট ওয়াজেদা সিদ্দিকী, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট সুমাইয়া পারভীনসহ আরো অনেক। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করবার জন্য আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।