মাগুরায় দুইটি প্যাথলজি সেন্টার বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ

মাগুরায় দুইটি প্যাথলজি সেন্টার বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ

মাগুরা প্রতিনিধি- মাগুরার শ্রীপুরে বৈধ কাজগপত্র ও স্বাস্থ্য পরীক্ষার পরিবেশ না থাকার কারণে দু’টি প্যাথলজি সেন্টারের বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আজ বৃহস্পতিবার২৪ডিসেম্বর সকালে শ্রীপুরের উপজেলা স্বাস্থ্য কমপেক্স সংলগ্ন দ্বারিয়াপুর গ্রামে অবস্থিত সেকেন্দার ডায়াগনষ্টিক সেন্টার পরিদর্শন শেষে লাইসেন্স এবং স্বাস্থ্য পরীক্ষার পরিবেশ না থাকার কারণে বন্ধ করার নির্দেশ দেন সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা। একই সময় গুড লিংক ইসিজি, এক্স-রে এন্ড প্যাথলজি সেন্টার লাইসেন্স না হওয়া পর্যন্তু বন্ধ রাখার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঈসউজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।

সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এসব প্যাথলজি সেন্টার গুলোর বৈধ লাইসেন্স ও স্বাস্থ্য পরীক্ষার পরিবেশ না থাকায় প্রতিষ্ঠান দু’টি বন্ধ ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।