মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় এক রাতে শহরের স্বর্ণ পট্টির ৩টি দোকানে চুরির হয়েছে। চোরেরা দোকান ১০ ভরি স্বর্ণালংকারসহ নগদ ৫ হাজার টাকা নিয়ে গেছে।
মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহাবুব আল হাসান জানান, মঙ্গলবার গভীর রাতে শহরের মধুমিতা সিনেমা হলের সামনের স্বর্ণ মার্কেটের ৩ টি জুয়েলারী দোকানের ঘরের উপরের টিন কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে স্বর্ণ ঘর জুয়েলার্স, সুচিত্রা ও সাইমা জুয়েলার্স এর ভোল্ট ভাংগার চেষ্টা করে ব্যর্থ হয়।
এ সময় শো-কেসে রাখা ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। চুরির ঘটনায় সদর থানায় মামলা হয়েছেছ। পুলিশ ঘটনার সাথে জড়িতদের ধরার চেষ্টা করছে।



