× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা গ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী ৩ টি মোটরসাইকেল। শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসান।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ওই গ্রামের দোলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমান ইয়াবা মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর থানা পুলিশ।

সেসময় বাড়ির মালিক দেলোয়ার পালিয়ে গেলেও আটক করা হয় তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসানকে। উদ্ধার করা হয় ১২’শ পিচ ইয়াবা। জব্দ করা হয় মাদক বিক্রি ৮ লাখ ৪ হাজার ৮’শ ৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ট্রেজারীতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..