এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদায় সানন্দ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পঞ্চগড়-২ সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম সুজন।
সানন্দ কিন্ডার গার্টেনের সভাপতি এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সানন্দ কিন্ডার গার্টেনে অধ্যক্ষ আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যন আব্দুল আজিজ, , বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল। সেলিনা বেগম প্রধান, মোঃ আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
অনুষ্ঠানে ৫ম শ্রেণিতে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




