মহেশপুরে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাড়াতলা মাঠ থেকে অস্ত্র ও গুলিসহ বিল্লাল হোসেন (৩৩) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত বিল্লাল হোসেন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সাড়াতলা মাঠ এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরীর ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি। বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি করে আসছিল বলেও জানান ওসি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।