মহেশপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১২ আগস্ট’২০১৭: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর জামতলা এলাকা থেকে রমজাদ আলী (৪০) নামে এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। সে মহেশপুর উপজেলার যাদবপুর ক্যাম্প পাড়ার এয়াকুব আলীর ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ কবীর হোসেন জানান, শনিবার ভোরে মহেশপুর থানার এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বজরাপুর জামতলা নামক স্থান থেকে রমজান আলীকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে একটি শর্টারগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।