মহেশপুরের দত্তনগর সড়কে জরাজীর্ণ ঝুকিপুর্ন ব্রীজ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান উজ্জল:  প্রায় অর্ধ শত বছরের তৈরী ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর -জিন্নানগর সড়কের দত্তনগর বাজারে করতোয়া নদীর উপর এই ব্রীজটি ,বর্তমান ব্রীজটির অবস্তা এত খারাপ হয়ে পড়েছে যা চেখে না দেখলে বিশ্বাস করা যায় না,মহেশপুর উপজেলায় এত পরিমান খারাপ ব্রীজ আর কোথাও নেই ,মহেশপুর হতে দত্তনগর-জিন্নানগর,

দত্তনগর হতে জীবননগর সড়কের এক মাত্র যোগাযোগের এই ব্রীজটির উপর দিয়ে দিনরাত ছোট বড় কয়েক শ যান বাহন সহ শত শত মানুষ চলাচল করে থাকে ,এছাড়া এখানে রয়েছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বি এ ডি সির ৫ টি বীজ উৎপাদন খামার সড়কটির এক মাত্র চলাচলের ব্রীজটি ভেঙ্গে পড়ায় কর্তৃপক্ষ নতুন ভাবে ব্রীজ না করে ঐ ভাঙ্গা স্থানে জোড়া তালি দিয়ে রেখেছে ফলে ব্যাপক ঝুকির মধ্য দিয়ে ভাঙ্গা ব্রীজটির উপরে ভারী যানবাহন চলাচল সহ এলাকাবাসীকে চলাচল করতে হচ্ছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।