কোটা আন্দোলন সহিংসায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

কোটা আন্দোলন সহিংসায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসার কারণে নিহত শিক্ষার্থীসহ প্রাণ হারানো সাধারণ মানুষের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত।

আজ ২৮ জুলাই রবিবার সকাল ১১ ঘটিকায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডঃ তাপস চন্দ্র পাল এর পরিচালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা, সাবেক সভাপতি সাংবাদিক স্বপন কুমার সাহা, শ্রী জয়ন্ত সেন দীপু, শ্রী জে, এল ভৌমিক, ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী ডিএন চ্যাটার্জী, শ্রী মণীন্দ্রকুমার নাথ, শ্রী মৃণাল কান্তি দাস সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, শ্রী পংকজ কুমার দেবনাথ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, অধ্যাপক ডঃ চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ পর্যন্ত দুইশরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি মারা গেছে গত ১৯ জুলাই (শুক্রবার) ৮৪ জন। মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া। সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি। নিহতদের মধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া, এমনকি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীও রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।