× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মধুসূদন দত্তের ১৯৬ তম জন্মবার্ষিকী আগামিকাল

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

আঃজলিল, নিজস্ব সংবাদদাতা: আগামীকাল যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬ তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে সপ্তাহব্যাপী মধু মেলার উদ্বোধন করবেন সংষ্কৃত বিষয়ক মন্ত্রণালযের প্রতিমন্ত্রী কে.এম. খালিদ এমপি। মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি সপ্তাহব্যাপী মধু মেলা অনুষ্ঠিত হবে।
বিকেল সাড়ে তিনটায় মেলার শুভ উদ্বোধন করবেন সংষ্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মধু মেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি,শেখ আফিল উদ্দিন এমপি,নাসির উদ্দিন এমপি, কাজী নাবিল আহম্মেদ এমপি,রনজিৎ কুমার রায় এমপি, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, আওয়ামী লীগের যশোর জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও যশোর সদর উপজেরা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, বীর মুক্তিযোদ্ধা ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুর ইসলাম।
বিশেষ করে এই অনুষ্ঠানে সাবেক শিক্ষা মন্ত্রী মরহুম এ,এইচ,এ,এস,কে সাদেকের সহ ধর্মিনী বর্তমান সরকারের এম,পি,সাবেক জনপ্রশাষন মন্ত্রী মরহুমা ইসমতআরা সাদেকের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পৃথিবীর নির্মম কি ইতিহাস আজকে সেই জায়গাটা তাহার শুন্য। সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেল।


এ ক্যটাগরির আরো খবর..