ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন মধুমতি নদীর বাম তীরের ভাঙ্গন হতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর সংযোগ রাস্তাসহ অন্যান্য এলাকা সংরক্ষণ ও ট্রেজিং প্রকল্পের কাজ উদ্বোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জননেতা আব্দুর রহমান এমপি।
আজ সোমবার বিকালে তিনি এ শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের আয়োজনে এক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা জননেতা আব্দুর রহমান এমপি। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম ।
তিনি বলেন এই প্রকল্পে ৭০০ কিঃমিঃ রাস্তার কাজ হবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, ফরিদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল মিজানুর রহমান, মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম , মধুখালী থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস বাবু , সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এবং কামারখালী ইউনিয়ন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার আনুমানিক ৫৫০-৬০০ জন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন মধুমতি নদীর উপর ব্রিজ নির্মাণ, তদন্ত কেন্দ্র নির্মাণ, খেলার মাঠ উন্নয়ন সহ এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ ও অনুষ্টান সঞ্চালন করেন মধুখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক ।



