আবু নাসের হুসাইন, ফরিদপুর থেকে: র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানীর সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আউয়াল হোসেন খান এর নেতৃত্বে গতকাল সোমবার সন্ধায় জেলার মধুখালী থানাধীন দাসের মোবারকদিয়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ মোঃ আজিজুর রহমান(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আজিজুর মধুখালী উপজেলার নোয়াবাড়ি ঘোষকানন্দি গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে। ফরিদপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, মধুখালী থানাধীন দাসের মোবারকদিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫২ বোতল ফেন্সিডিলসহ মোঃ আজিজুর রহমানকে হাতে নাতে আটক করা হয়।
ধৃত আসামী একজন পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ভারত-বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। আটককৃত আসামীকে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।




