× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

নিউজ ডেস্ক

মধুখালী প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
মধুখালী প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ “মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান” ¯েøাাগানে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ফরিদপুর চিনি কল স্কুল মাঠে মধুখালী প্রিমিয়ার লীগ (এমপিএল) টি-২০ ক্রিকেট ১৬ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এমপিএল ক্রিকেট লীগের আয়োজক কমিটির আহবায়ক মো. নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের আয়োজনে খেলায় বিশেষ অতিথির মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের সদস্য শহিদুল ইসলাম জাহিদ, আনজুম ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ফরিদপুর চিনিকলের প্রধান শিক্ষক মো. আকিদুল ইসলাম, শিক্ষক সমিতি সভাপতি মীর নাজমুল, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ। খেলায় এবিসিডি উর্ণা হাউজ ২০ ওভারে ২১৪ রানের বিপরীতে মহিষাপুর বার্ণ বয়েজ ৯৭ রানে অলআউট হয়ে যায়। মহিষাপুর বার্ণবয়েজ একাদশকে ১১৭ রানে হারিয়ে এবিসিডি উর্ণা হাউজ একাদশ চ্যাম্পিয়ন হয়।

পরে খেলা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্সআপ দলকে এলইডি টিভি পুরষ্কার তুলে দেন। তানজির হুসাইন ম্যান অফ দ্যা ম্যাচ ও সাইফুল ইসলাম ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন।


এ ক্যটাগরির আরো খবর..