× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

মধুখালী প্রতিনিধি

মধুখালীর মিটাইন বালুঘাট ইজারাদারের হাতে হস্তান্তর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
মিটাইন বালুঘাট ইজারাদারের হাতে হস্তান্তর

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন বালুঘাট সীমানা জটিলতা নিরসন শেষে ইজারাদারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে ।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টায় সরেজমিনে গিয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল ইজারাদার প্রতিষ্ঠান আকিদুল এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ আকিদুল ইসলামের হাতে বালুঘাটটি বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, মধুখালী ভূমি সার্ভেয়ার মোঃ মারুফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

সরকারি জমি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘ ছয় মাস ধরে চলা সীমানা নির্ধারণজনিত জটিলতা অবসানের পর অবশেষে বালুঘাটটি ইজারাদারের কাছে বুঝিয়ে দেওয়া হলো। এ বিষয়ে ইউএনও মোঃ আবু রাসেল বলেন, “নদী ভাঙ্গনের কারণে সরকারি জমি ও স্থানীয় বসতভিটার সীমানা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল ।

দীর্ঘ যাচাই-বাছাই শেষে ইজারাদারের কাছে আনুষ্ঠানিকভাবে বালুঘাটটি বুঝিয়ে দেওয়া হয়েছে । নিয়ম অনুযায়ী প্রতি বছর বাংলা বৈশাখ মাস থেকে শুরু হয়েছে পরবর্তী বছরের চৈত্র মাস পর্যন্ত ইজারার মেয়াদ থাকে, কিন্তু সীমানা নির্ধারণের জটিলতাই এবার বিলম্বের মূল কারণ।”


এ ক্যটাগরির আরো খবর..