মধুখালী প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা বিএনপি পৃথক ভাবে নিজ নিজ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা বিএনপি সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে গত মঙ্গলবার মধুখালী রেলগেটস্থ দলীয় কার্যালয়ে বেলা সাড় ১১টায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল, যুগ্ম সাধারন সম্পাদক মিহির কুমার রায় বাবলূ,সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যা, পৌর বিএনপি সভাপতি মোঃ সাহাবুদ্দিন আহম্মদ সতেজ, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস বিশ্বাস জাপান,যুব নেতা মোঃ ইয়াসিন বিশ্বাস, মোঃ শরিফুল ইসলাম ফকির, মোঃ কামরুজ্জামান মিন্টুসহ প্রমুখ ।
অপর দিকে জেলা বিএনপির মদস্য মৃধা বদিউজ্জামান (বাবলু) সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে অপর রেলগেটস্থ যুবদলের দলীয় কার্যালয়ে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী যুবদল আহবায়ক আব্দুল আলীম মানিক, মোঃ মেহেদী হাসান মুন্নু, মৃধা জসিম উদ্দিন, মোঃ জহুরুল ইসলাম লিটন, মোঃ মিজানুর রহমান কালা সহ প্রমুখ । এছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী থানা বি.এন.পির যুব বিষয়ক সম্পাদক কাজী মামুন হোসেন, বিএনপির থানা সদস্য মোঃ মিরাজুল ইসলাম মিল্টন, ওয়ার্ড থেকে আগত মোঃ ফরিদুল ইসলাম (ফুরাদ) সহ মধুখালী উপজেলা বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সদস্য বৃন্দ।



