× Banner
সর্বশেষ
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
মধুখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরের মধুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মধুখালী পৌরসভা একাদশ ডুমাইন একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, পৌরসভার প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, মধুখালী উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ান এবং রানার্স আপ দলকে ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..