মধুখালীতে জাতীয় পার্টির কর্মী সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ ‘‘শান্তির জন্য পরিবর্তন, পরির্তনের জন্য জাতীয় পার্টি’’ এই শোøাগান কে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলা কামারখালীতে জাতীয় পার্টির আঞ্চলিক কমিটির উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশে আয়োজন করা হয়েছে

মঙ্গলবার সন্ধ্যায় মধুখালী উপজেলা জাতীয় পার্টি সভাপতি মির্জা আলী আহম্মেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার সাহার সঞ্চালনায় আড়পাড়া, কামারখালী, বাগাট, ডুমাইন এবং কোড়কদী ইউনিয়ন জাতীয় পার্টির উদ্দ্যোগে কামারখালী পুরাতন ফেরীঘাট রোড জাতীয় পার্টির আঞ্চলিক কার্যালয়ে এক বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন মধুখালী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি গোলাম খাজা ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুব সাহিত্য বিষয়ক সম্পাদক ও ফরিদপুর-০১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আকতারুজ্জামান খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ফরিদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম ইয়াহিয়া সহকারী সম্পাদক গাজী শফিউর রহমান স্বপন, এছাড়া আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শরিফ আলাউদ্দিন, মধুখালী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খন্দকার আসমত আলী, মধুখালী উপজেলা জাতীয় পার্টির সম্পাদক মোঃ হাফিজুর রহমান ভুট্টো, মধুখালী পৌর জাতীয় পার্টির নেতা মোঃ মোজ্জাম্মেল হোসেন মিয়া, আড়পাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, ডুমাইন ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুর রহমান, কামারখালী ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুর রহমান সহ প্রমুখ।

সবশেষে সভাপতি বলেন, আমাদের জাতীয় পার্টির আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং দলকে আরও শক্তিশালী করতে হলে আড়পাড়া, কামারখালী, বাগাট, ডুমাইন, কোড়কদী ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী হিসাবে নির্বাচনী মোকাবেলা করতে হবে। এই বলে কর্মী সমাবেশ অনুষ্ঠান শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।