মধুখালী প্রতিনিধিঃ আসছে সামনে আষাঢ় মাস। বৃষ্টির দিন। খাল, বিল, পুকুর, নদী নালা ভরাটের দিন। এই সমস্যাকে সামনে বৃষ্টির পানি এবং অন্যান্য পানি জমাটের কথা চিন্তা করে স্থানীয় সরকারের অধীনে এল.জি.এস.পি” র মাধ্যমে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদে খালকাটা কাজ। আর এইকাজে বাধা সৃষ্টি করছে জয়েন এন্ড ময়েন গং। আশে পাশে সবার সাথে আলাপ করে জানা যায় এই খাল বৃস্টির আগে খনন না করলে আশেপাশের মানুষের বাড়ী তলিয়ে যাবে এবং জলাবদ্ধতা সৃষ্টি হবে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসারকে এবং ভূমি অফিসের সার্ভেয়ারের জানানো হয়েছে। ভূমি অফিসের লোক এসে বলেছে এটা সরকারী রাস্তা কেহ কাজে বাধা দিবেন না। এরপর লোকজন খালকাটা কাজে গেলে ময়েন এন্ড জয়েন এর বাড়ীর মহিলারা এসে কাজে বাধা দেয় বলে জানা যায়। আর ড্রেনের পানি বের হওয়ার পথ বন্ধ করে রেখেছে বলে দেখা যায় । যার কারনে কাজে বাধা সৃস্টি হয়। আর যাতে কাজে বাধা সৃষ্টি না আসে সে ব্যপারে মধুখালী থানাকে অবহিত করা হয়েছে।




