মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মছলন্দপুর দক্ষিনপাড়া গ্রামে ৮নং ওয়ার্ডের অধিবাসী মোস্তফা শেখ তার বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ লাইনের তার টানোনোর বাধা সৃষ্টি করেছেন বলে গ্রামবাসির মাধ্যমে খবর পাওয়া যায়।
সরোজমিনে গিয়ে দেখা যায় তার বাড়ির ঘরের উপর দিয়ে তার টানানো হচ্ছে। এ ব্যাপারে মোস্তফার সাথে আলাপ করে জানা যায় তিনি বলেন আমার পরিবারের বসবাসের সমস্যার কারনে আমি তারের সাথে শিকল দিয়ে তার বেধে আমগাছের সাথে তালা দিয়ে রেখেছি। তিনি আরো বলেন “হয় পিলার সড়িয়ে বসাক অথবা কভারের তার দেওয়া হউক”। একথা শুনে পল্লী বিদ্যুতের ফোরম্যান মোঃ রাকিব হোসেন এর সাথে ফোনে কথা বললে তিনি বলেন আমাদের ম্যাপ অনুযায়ী আমরা পিলার বসিয়েছি এবং তার টানাচ্ছি।
বর্তমান কাজ মোস্তফা বন্ধ করে রেখেছেন। তবে ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম স্যারের জানানো হয়েছে আশা করা যায় স্যার আসলে সমস্যার সমাধান হয়ে যাবে। তাই মছলন্দপুর দক্ষিনপাড়ার গ্রামবাসী পল্লী বিদ্যুতের আলোর আশায় পথের দিকে চেয়ে আছে।





