× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মক্কায় হাজিদের সুবিধায় বিশেষ মোবাইল অ্যাপস

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

নিউজ ডেস্কঃ সৌদি আরবের মক্কায় হজের সময় তাঁবু ও বাসস্থানের জায়গা খুঁজে পেতে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন হাজিরা। পবিত্র মিনা ও আরাফাত ময়দানেও একই ধরনের সমস্যায় পড়েন তারা। এ বছর এই সমস্যা থেকে হাজিদের মুক্তি দিতে একটি স্বেচ্ছাসেবক দল বিশেষ একটি মোবাইল অ্যাপস ‘মিনা লোকেটর’  তৈরি করেছে। ঈদুল আজহার সপ্তম দিনে সৌদি কর্তৃপক্ষ তাঁবুর সংখ্যা প্রণয়নের সময় থেকে চালু হবে এই অ্যাপস।

মক্কার এবং মিনায় তাঁবুর অবস্থান জানাবে এই অ্যাপস। মিনায় অবস্থানকারী হাজিদের অবস্থান খুঁজে বের করার এ অ্যাপস সহায়তা করবে। হাজিরা এই অ্যাপসের মাধ্যমে তাঁদের অবস্থান এবং তাঁবু খুঁজে বের করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ জানায়, হাজিদের অধিকাংশই বয়স্ক এবং দুর্বল। অনেকেই তাদের দলের অবস্থান খুঁজে পান না এবং তাঁবু খুঁজতেই কয়েক ঘণ্টা নষ্ট করেন। এ ছাড়া ভাষাগত কারণে তাদের মধ্যে যোগাযোগও করা সম্ভব হয় না। এমনকি গন্তব্য অথবা ক্যাম্পে পৌঁছাতেও অনেক সময় কঠিন হয়ে পড়ে। পিএইচভিজির তৈরি ‘মিনা লোকেটর’ নামের ওই অ্যাপসের সহায়তায় এ ধরনের সমস্যা থেকে হাজিরা নিজেদের অবস্থানে যেতে পারবেন অনায়াসে।

এই মোবাইল অ্যাপসে তাঁবুতে পৌঁছানোর জন্য রেল স্টেশন, মসজিদ ও হাসপাতালের রাস্তা ও নির্দেশনা দেয়া আছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে হাজিরা এটি ব্যবহার করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..