মক্কায় গুরুতর অসুস্থ হাজিদের খোঁজখবর নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

চলতি বছর হজ পালন করতে এসে যে সব হাজি গুরুতর অসুস্থ হয়ে মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাঁদের খোঁজখবর নিতে গতকাল মক্কার বিভিন্ন হাসপাতাল সরেজমিন পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। এ সময় তিনি রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা জানান।

সুস্থ হওয়ার পর রোগীরা যাতে সহজে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা করতে মক্কায় বাংলাদেশের হজ কাউন্সিলর মোঃ মাকসুদুর রহমানকে ধর্ম প্রতিমন্ত্রী এ সময় নির্দেশ প্রদান করেন।

এর আগে সোমবারে হারাম শরিফে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

৪১তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরান তেলাওয়াত প্রতিযোগিতায় সম্মানিত অতিথি হিসেবে রাজকীয় সৌদি সরকারের আমন্ত্রণে ৬ দিনের সফরে ৮ সেপ্টেম্বর মক্কা পৌঁছান ধর্ম প্রতিমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।