ভয়াল কালরাত্রী স্মরণে মেহেরপুরে আলোক যাত্রা; নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সম্মিলিত জোটের আয়োজনে ৭১এর ২৫ মার্চ ভয়াল কালরাত্রী স্মরণে মেহেরপুরে আলোক যাত্রা ও এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অ্যাড. ইব্রাহীম শাহীনের নেতৃত্বে আলোক যাত্রাটি মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কস্থ শহীদ বেদিতে পৌঁছে আলোক  প্রজ্জ্বলন করা হয়। আলোক প্রজ্জ্বলন শেষে সেখানে ভয়াল কালরাত্রীতে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেনের উপস্থাপনায় এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন ধুমকেতু, জেলা জজ আদালতের পিপি অ্যাড.পল্লব ভট্টাচার্য, অ্যাড. ইব্রাহীম শাহীন, নাসিরুদ্দিন মিরু, জেলা শিল্পকলা একডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন, মাহাবুুবুল হক মন্টু, ডা. নজরুল ইসলাম, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।